স্টাফ রিপোর্টার: অলি আহমদ মাহিন
মৌলবাজার সরকারি কলেজে হিসাববিজ্ঞান বিভাগের পাশে, একাউন্টিং ফ্যামিলির অভিষেক উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ জুলাই) সকাল ৯.৩০ মিনিটে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. শরিফুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক রেজাউল করিম জনি, প্রভাষক সরওয়ার জাহান রাফি এবং একাউন্টটিং ফ্যামিলির সদস্যবৃন্দ।
মো.শরিফুর রহমান বলেন বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ সরকারের অঙ্গীকার ও একটা অভিযান এই অভিযানে আমরা শরীক হতে পেরে অনেক ভালো লাগছে। বৃক্ষ আমাদের জন্য অনেক উপকারী আমরা জানি, কিন্তু তা রক্ষণাবেক্ষণ করা অনেকটা চ্যালেঞ্জের মত। এই প্রথমবারের মতো হিসাববিজ্ঞান পরিবারের পক্ষ থেকে যারা এই কর্মসূচির উদ্যোগ নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা ছাত্র আছো, এটার দেখাশোনা করবে। পড়াশোনার পাশাপাশি এই ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ করা প্রয়োজন, আমি তোমাদের সবার মঙ্গল কামনা করি এবং আশা করছি এই ধরনের কার্যক্রম তোমরা অব্যাহত রাখবে।











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited