টানা চারদিন পর কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।প্রশ্বাসনের আশ্বাসে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানা যায়।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তারুজ্জামান আক্তার।
তিনি বলেন, প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বাস চলাচল স্বাভাবিক হবে। তবে আমাদের দাবি মেনে না নিলে ঈদের পরে কঠোর আন্দোলনে যাব।
প্রসঙ্গত; এর আগে বাস শ্রমিকদের মারধর ও বাসের ট্রিপ বাড়ানোকে কেন্দ্র করে গত শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে ফরিদপুর ও খুলনাগামী বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া জেলার বাস মালিক ও শ্রমিকরা। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
Source:
NRD NEWS
Via:
NRD TV











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited