সোমবার চন্দ্রাভিযানের দল ঘোষণা দিয়েছে নাসা। বহুদিন পর চাঁদে আবার মানুষের পা পড়তে যাচ্ছে। একাধিক ঐতিহাসিক ঘটনা ঘটবে।এই প্রথমবারের মত চাঁদে পা পড়বে কোনো নারীর। প্রথম চাঁদে যাচ্ছেন কোনো কৃষ্ণাঙ্গ। এ যাত্রায় প্রথম চাঁদে যাবেন কোনো কানাডার নাগরিক।
প্রায় ৫০ বছর পর আবার চাঁদে মানুষের পা পড়বে। এর আগে মঙ্গলে একাধিক অভিযান সংঘটিত হলেও চাঁদে যাননি কোনো মানুষ। আগামী বছর নাসা চাঁদের যে মিশন এ যাচ্ছে তার নাম দেওয়া হয়েছে ‘আর্টেমিস টু লুনার মিশন’।
নাসার তিনজন মহাকাশযাত্রী যারা এই মিশনে যোগ দেবেন। তারা প্রত্যেকেই আন্তর্জাতিক মহাকাশ গবেষণাগারে দীর্ঘদিন কাজ করেছেন। নারী হিসেবে সবচেয়ে বেশিদিন মহাকাশের গবেষণাগারে সময় কাটিয়েছেন চাঁদে পা দিতে যাওয়া এই নারী। সব মিলিয়ে ১১ মাস।
নাসার এই ঘোষণা দেয়ার পর মহাকাশচারীদের অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টুইটে তিনি লিখেন যে ‘আগামী প্রজন্মের কাছে এই মিশন হবে অনুকরণীয়।’
Source:
NRD TV
Via:
NRD NEWS











সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited