NRD News
Tuesday, December 16, 2025
  • Login
  • Home
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
    • জাতীয়
    • বিভাগীয় সংবাদ
      • চট্টগ্রাম
      • রাজশাহী
      • খুলনা
      • বরিশাল
      • রংপুর
      • ঢাকা
      • সিলেট
      • ময়মনসিংহ
  • সকল বিভাগ
    • এক্সক্লুসিব
    • প্রবাসের খবর
    • চাকুরি
    • লাইফস্টাইল
    • কৃষিবার্তা
    • গণমাধ্যম
    • ধর্ম
    • ভ্রমণ
    • স্বাস্থ্য
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সম্পাদকীয়
    • মুক্তমঞ্চ
    • বিনোদন
    • শিল্প ও সাহিত্য
  • কলকাতা
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • বর্ধমান
    • উত্তরবঙ্গ
    • পশ্চিমবঙ্গ
    • হাওড়া ও হুগলি
  • ব্যবস্থাপনা ও পরিচালক – NRD FOUNDATION
  • ভিডিও গ্যালারী
No Result
View All Result
  • Home
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
    • জাতীয়
    • বিভাগীয় সংবাদ
      • চট্টগ্রাম
      • রাজশাহী
      • খুলনা
      • বরিশাল
      • রংপুর
      • ঢাকা
      • সিলেট
      • ময়মনসিংহ
  • সকল বিভাগ
    • এক্সক্লুসিব
    • প্রবাসের খবর
    • চাকুরি
    • লাইফস্টাইল
    • কৃষিবার্তা
    • গণমাধ্যম
    • ধর্ম
    • ভ্রমণ
    • স্বাস্থ্য
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সম্পাদকীয়
    • মুক্তমঞ্চ
    • বিনোদন
    • শিল্প ও সাহিত্য
  • কলকাতা
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • বর্ধমান
    • উত্তরবঙ্গ
    • পশ্চিমবঙ্গ
    • হাওড়া ও হুগলি
  • ব্যবস্থাপনা ও পরিচালক – NRD FOUNDATION
  • ভিডিও গ্যালারী
No Result
View All Result
NRD News
No Result
View All Result

মৌলভীবাজারে বন্ধ হচ্ছে না অবৈধ পথে বালু উত্তোলন

August 23, 2023
0
Share on Facebook

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজার জেলায় প্রাকৃতিক সম্পদে ভরপুর। জেলার ৭টি উপজেলায় দৈর্ঘ্যতম অসংখ্য পাহাড়ী ছড়া রয়েছে। ওইসব নদী ও ছড়ায় পাহাড়ী ঢলে বিপুল পরিমান বালু আসে। জেলা প্রশাসন বালুমহাল ইজারা দিয়ে অতীতে কোটি টাকার রাজস্ব পেয়েছে।

কয়েক বছর যাবৎ বিভিন্ন জটিলতা ও সময়মত এসব বালুমহাল ইজারা না দেয়ায় স্থানীয় বালুখেকোরা প্রভাব খাটিয়ে দিন-দুপুরে অবৈধপথে সিলিকা বালুসহ অন্যান্য বালু উত্তোলন করে আসছে।

জেলা প্রশাসনের এক সূত্র থেকে জানা গেছে, জেলা জুড়ে এ পর্যন্ত ১৯টি এলাকার বালুমহাল টেন্ডার প্রক্রিয়া হয়েছে। অবশিষ্ট ৫০টি সিলিকা বালু ও সাধারণ আরও ২১টি বালুমহাল এখনো টেন্ডার প্রক্রিয়ায় যায়নি। এ কারণে প্রায় ১ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

এদিকে বালুখেকোদের প্রভাবে এসব এলাকার সাধারণ মানুষ মুখ খুলে প্রতিবাদ করার সাহস পাননা। স্থানীয়দের কারো মৌখিক অভিযোগে স্থানীয় ইউএনও ও এসিল্যান্ড বালু মহালে অভিযান চালাতে গেলে বালু খেকোরা আগেই খবর পেয়ে যায়।

তখন সরেজমিনে গিয়ে প্রশাসন তাদের কাউকে দেখতে না পেয়ে ফিরে আসেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেক মানুষ জানান, ‘এসব বালুখেকোদের সাথে প্রশাসনের কারও না কারও যোগসাজশ তো রয়েছেই। নইলে তারা দিন-দুপুরে বালু উত্তোলন করার সাহস পায় কি করে।’

জেলার রাজনগর উপজেলার কুশিয়ারা নদীর জাহিদপুর, আব্দুল্লাহপুর এলাকার নির্জন স্থান থেকে স্থানীয় এসকল বালুখেকোরা দিন-রাত অবৈধপথে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে ভাটি এলাকাসহ সিলেটের বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ এলাকায় বিক্রি বিক্রি করে।

মাঝে মধ্যে স্থানীয় প্রশাসন সরেজমিনে এসে হাতে-নাতে ধরে যৎ সামান্য জরিমানা করে থাকন। কিন্তু বালু উত্তোলনের পিছনের শক্তি রাঘব-বোয়ালরা অধরাই রয়ে যায়।

মৌলভীবাজার সদর উপজেলার কুশিয়ারা নদীর সুমারাই ও মৌলভীবাজার শহর ঘেঁষা সদর উপজেলার মনু নদীর দূর্লভপুর, কুলাউড়া উপজেলার চাতলা পুর ও শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর, সিন্ধুরখান ছড়া ও জেলার রাজনগর উপজেলার মারুয়াছড়া,ধামাইছড়া,কালামুয়াছড়াসহ নিলামে না যাওয়া আরও প্রায় ৭১টি বালুমহাল ও নদ-নদী থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন হয়ে আসছে।

এখানকার স্থানীয়রা বলেছেন, সিলিকা বালু মহাল থেকে প্রতিদিন অবৈধপথে প্রায় ৯ লাখ টাকার, সাধারণ বালুমহাল থেকে ২ লাখ ১০ হাজার, কুশিয়ারা নদী থেকে ৫০ হাজার টাকা ও মনু নদী থেকে প্রতিদিন আরো প্রায় ৭০ হাজার টাকার বালু বিক্রি করা হয়। এই হিসেবে সবগুলো বালুমহাল থেকে প্রতি মাসে ৫ কোটি ৪৯ লাখ টাকার বালু বিক্রির লেনদেন করা হয়।

সরেজমিনে রাজনগর উপজেলার মারুয়াছড়া,কালামুয়া ও ধামাইছড়ায় গেলে দেখা যায়, দিন-দুপুরে ছড়া থেকে যত্রতত্র বালু উত্তোলনসহ ট্রাকে বুঝাই করে সিলিকা বালু চড়া দরে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় ও পরিবেশবিদরা বলেছেন, যত্রতত্র বালু উত্তোলন করায় নদী ভাঙ্গন ও চা বাগানের চলাচলের জায়গা ভেঙ্গে যাওয়াসহ পরিবেশের মারাত্ত্বক ক্ষয়ক্ষতি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজনগর উপজেলার মারুয়াছড়া এলাকার পানিশাইল গ্রামের দুই ব্যক্তি বলেন, বালু সিন্ডেকেট চক্রের ৭/৮ ব্যক্তি দেদারছে ওই ছড়া থেকে দিন-রাতে বালু উত্তোলন করে আসছে।

তারা উপর মহলে সাপ্তাহিক ও মাসিক মোটা অংকের চাঁদা দিয়ে বুক ফুলিয়ে বালু বিক্রি করে। তাদের বিরুদ্ধে স্থানীয় কেউ কথা বলার সাহস পান না।

তারা বলেন, এক বোঝাই ট্রাক ভর্তি বালু ৩ হাজার টাকা ও ১ বোঝাই নৌকা ভর্তি বালু ১ হাজার টাকায় বিক্রি হয়। এভাবে তারা ওই ছড়া থেকে প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ টাকার বালু বিক্রি করে থাকে।

গ্রামের ওই দুই যুবক আরো জানান, বর্ষা মৌসুমে ছড়া থেকে নৌকা বোঝাই করে পাশের কুশিয়ারা নদীর কালারবাজারের ওপারের ডেকাপুর এলাকায় স্তুপ ভর্তি করে রাখা হয়।

মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মাঈদুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় সংশ্লিষ্টদের নিয়ে এসব এলাকায় অভিযান চালিয়েছি। বালু সিন্ডিকেড চক্র রাতের আঁধারে তাদের কার্যসম্পন্ন করে। এতে কাজের কাজ কিছুই হচ্ছেনা।

রাজনগরের নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার মিতা বলেন, মারুয়াছড়া, কালামুয়া ও ধামাইছড়ায় অবৈধপথে বালু উত্তোলন হচ্ছে এমন তথ্য পাইনি। পেলে আমরা অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেবো।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক বহু জায়গায় বালুমহাল ইজারা হয়নি এমনটা স্বীকার করে রোববার দুপুরে বলেন, বালুমহালগুলো ইজারা দিতে কোন সমস্যা নেই, পর্যায়ক্রমে ইজারায় যাচ্ছে।

অবৈধপথে বালুমহাল থেকে উত্তোলনের বিষয়ে তিনি বলেন, অবৈধভাবে কোথাও বালু উত্তোলন হলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালাচ্ছি।

Ekram Hossen
Ekram Hossen
Share4Tweet3Send

একই ক্যাটাগরির অন্যান সংবাদ

লালদিয়া কনটেইনার টার্মিনালের জন্য কাল ৩০ বছরের পিপিপি চুক্তি: বন্দরে যুগান্তকারী পরিবর্তনের দ্বার খুলছে
অর্থনীতি

লালদিয়া কনটেইনার টার্মিনালের জন্য কাল ৩০ বছরের পিপিপি চুক্তি: বন্দরে যুগান্তকারী পরিবর্তনের দ্বার খুলছে

November 16, 2025
বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথে: আত্মবিশ্বাসী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন
অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথে: আত্মবিশ্বাসী অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

November 16, 2025
চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: সতর্কবার্তা বাণিজ্য উপদেষ্টার
অর্থনীতি

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: সতর্কবার্তা বাণিজ্য উপদেষ্টার

November 9, 2025
দেশে সার সরবরাহ স্থিতিশীল রাখতে ১ লাখ ৭০ হাজার টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন
অর্থনীতি

দেশে সার সরবরাহ স্থিতিশীল রাখতে ১ লাখ ৭০ হাজার টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন

November 9, 2025
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপন করবে চীনা প্রতিষ্ঠান অ্যারোসিন্থ
অর্থনীতি

বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপন করবে চীনা প্রতিষ্ঠান অ্যারোসিন্থ

November 6, 2025
চার মাসে ১০ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স
অর্থনীতি

চার মাসে ১০ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

November 2, 2025
এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ
অর্থনীতি

এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ

November 1, 2025
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১৫ বিলিয়ন ডলার
অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১৫ বিলিয়ন ডলার

October 30, 2025
২০২৬ সালে রেকর্ড ছুঁতে পারে স্বর্ণের দাম
অর্থনীতি

২০২৬ সালে রেকর্ড ছুঁতে পারে স্বর্ণের দাম

October 27, 2025
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করল বাংলাদেশ
অর্থনীতি

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করল বাংলাদেশ

October 25, 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ক্যাটাগরি অনুযায়ী সংবাদ পড়ুন

  • Contact US
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
  • Maintenance Page
  • Privacy Policy
  • Terms and Condition
  • ব্যবস্থাপনা ও পরিচালক – NRD FOUNDATION
  • ভিডিও গ্যালারী

NRD TV Logo সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited
“অসহায়দের কথা বলে”
🔗 Quick View
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
📞 যোগাযোগ 📍 সিলেট, বাংলাদেশ 🇬🇧 UK: +44 7757423003 🇧🇩 BD: +8801791542592 ✉ contact@nrdnews.net
🌐 Follow Us
  • 📘 Facebook
  • 📸 Instagram
  • ▶️ YouTube
  • 🐦 Twitter (X)
  • 🟢 WhatsApp Channel
  • 💬 Messenger
  • 💼 LinkedIn
© 2020–2025 NRD News Media Limited | England & Wales Company No. 14735628
Developed by NRD NEWS IT

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
  • Login

NRD TV Logo সত্যের সন্ধানে আমরা — NRD News Media Limited
“অসহায়দের কথা বলে”
🔗 Quick View
  • প্রথম পাতা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
📞 যোগাযোগ 📍 সিলেট, বাংলাদেশ 🇬🇧 UK: +44 7757423003 🇧🇩 BD: +8801791542592 ✉ contact@nrdnews.net
🌐 Follow Us
  • 📘 Facebook
  • 📸 Instagram
  • ▶️ YouTube
  • 🐦 Twitter (X)
  • 🟢 WhatsApp Channel
  • 💬 Messenger
  • 💼 LinkedIn
© 2020–2025 NRD News Media Limited | England & Wales Company No. 14735628
Developed by NRD NEWS IT